সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত’

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারও সাথে আপস করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।তিনি বলেন, জামায়াত প্রতিশ্রুতি নয়, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারাবদ্ধ, দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।  গতকাল (শুক্রবার) রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ সংসদীয় আসনে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


এই বিভাগের আরো খবর