সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দুষ্কৃতকারীদের সর্বাত্মক প্রতিরোধের আহ্বান দুদুর

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

দখলবাজ ও চাঁদাবাজদের দুষ্কৃতকারী অভিহিত করে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, তাদের মামলা যতক্ষণ প্রত্যাহার না হবে, তাদের মুক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ধরেই নিতে হয় এই সরকারের বড় দাগের কোনো কাজ এখনো তারা সম্পন্ন করতে পারেনি। এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, আন্দোলনের সরকার, ছাত্র-জনতার সরকার। তাহলে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করছে তারা যদি বিপদে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয় তাহলে এটা এই সরকারের জন্য খুব ভালো সংবাদ বয়ে আনে না। কারণ এই সরকারকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অধিষ্ঠিত করেছি।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, কেউ কেউ বলছেন বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমনে তারা তেমনই কথা বলতে বলে এটা আমার ধারণা। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও ১৯টা আসন পায়, আমাদের বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা আসন পায়। তারা ভোটতো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু না।


এই বিভাগের আরো খবর