মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

দেখে না ছেলে, খেতে দেয় অন্য কেউ, মৃত্যুর অপেক্ষায় যুবরাজের বাবা

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

‘পাকিস্তান দল নতুন করে গড়ে দিবো’, ‘কপিল দেবের মাথায় গুলি’,- নানা সময়ে ক্রিকেট নিয়ে বিতর্কিত কথা বলে শিরোনামে এসেছেন যোগরাজ সিং। যিনি ভারতের সাবেক ব্যাটার যুবরাজ সিংয়ের বাবা। আবারো তিনি শিরোনামে এলেন। এবার কোনো বিতর্কিত কথা বলে নয়, নিজের অসহায়ত্ব প্রকাশ করে। যোগরাজের দিনকাল এখন একাকি কাটছে। পরিবারের কাউকে পাশে পাচ্ছেন না। তাকে খাবার দিয়ে যান অচেনা লোকেরা। জীবনের এমন পর্যায়ে পৌঁছে গেছেন যোগরাজ, যে আর কিছুই চাওয়ার নেই। মৃত্যুর দিন গুনছেন যুবরাজের বাবা।


এই বিভাগের আরো খবর