রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে : শামসুজ্জামান দুদু

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি আয়োজিত ‘১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও ২৪ গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা সীমাহীন লুটপাটের মাধ্যমে ব্যাংক খাত ধ্বংস করে ফেলেছেন।


এই বিভাগের আরো খবর