অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল মজুত রাখার অপরাধে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই সময় দুই মোটরসাইকেল আরোহী দুইবার তেল নেওয়ার চেষ্টা করলে তাদের দুইজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মজুতকৃত জ্বালানি তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে প্রতি জনকে ২০০ টাকার তেল হিসেবে বিপণন করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এর আগে জেলার গোমস্তাপুর উপজেলায় তেল নাই লিখা পাম্পে অভিযান চালিয়েছিল গোমস্তাপুর উপজেলা প্রশাসন।







