বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না’

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনও ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ছাড়াই আমরা আমাদের ভুল সংশোধন করে নেবো।’ শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই একই রকম স্ট্যাটাস পোস্ট করেন। তবে সারজিস আলম উল্লেখ করেন, ‘এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।’


এই বিভাগের আরো খবর