সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি সহ খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে মানবন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ছাত্রীবৃন্দ। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় রাবির প্রধান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রীরা জানান, ধর্ষণ ও শ্লীলতাহানির যে সব ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে দেশে তার চাইতে বেশি ঘটনা ঘটছে। অনেকে ভয়ে মুখ খুলছেন না। এমন অবস্থায় তারা আইনশৃঙ্খলা বাহিনিকে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার পাশাপাশি সাধারণ জনগণকে ঐব্যবদ্ধ হবার আহ্বান জানান। দেশে গণতন্ত্র বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হসান্তরের দাবি জানান তারা।