মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

নগরভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

শনিবার সকাল ১০টায় নগরভবনের সামনে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরভবন থেকে সচিবালয় এবং প্রেসক্লাব হয়ে পূণরায় নগরভবনে সামনে এসে শেষ হয়। পরে নগরভবনের সামনে এক সমাবেশে বিক্ষুব্ধ ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি জানান, আগামীকালও (১৮ মে) বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ঢাকাবাসী।

শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নগরের বাসিন্দারা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনও শপথ পরানো হয়নি, তার ব্যাখ্যা চাচ্ছেন তারা।তাদের দাবি, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাক হোসেনের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পরানো না হবে, ততদিন তারা নগরভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবেন।


এই বিভাগের আরো খবর