মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

নগরভবনে জনদুর্ভোগের দায় অন্তর্বর্তী সরকারের : ইশরাক

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

তিনি আরও বলেন, ‘আমাদের মূল যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, এটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে নগরভবন কেন্দ্রিক যে আন্দোলন হয়েছে এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। চূড়ান্ত পর্যায়ে নিয়ে না যাওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের ব্যাপারে ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে আমার চেয়ার গ্রহণ করবো।’

তিনি বলেন, ‘নগরভবন কীভাবে চলবে, সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনও বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত প্রশাসক দিয়ে এই নগরভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।’তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষে বিশেষ করে আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন, তাই আমরা চাই না কোনও বাজে উদাহরণ সৃষ্টি হোক।’


এই বিভাগের আরো খবর