নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতে বাংলাদেশ জাতায়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিকেলে নগরীর বাটার মোড় এলাকায় বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে কর্মসূটির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুর্নবাসন সহ সম্পাদক এডভকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মামুন অর রশীদ মামুন সহ নেতৃবৃন্দ। পরে সেখান থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রায় নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরীর আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।