নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন শপথগ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথও সহজ হবে।
এদিন দুপুরে সিইসি এ এম এম নাসির উদ্দীনসহ অন্য চার নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন। এরপর তারা নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।
এর আগে বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।