সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের উপস্থিত করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। বিচারক এসব মামলায় সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।নিউ মার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় জুনাইদ আহমেদ পলককে।
মোহাম্মদ থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া, মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে।







