মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

নানা আয়োজনে রাজশাহীতে বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিভাগীয় শহর রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আজ সকালে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশীদ মামুন এর নেতৃত্বে বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।


এদিকে দিবসটি উপলক্ষে মহানগর জামায়াতের আমীর প্রফেসর কেরামত আলী ও সেক্রেটারী জেনালের এমাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে নগরীতে বিজয় র‌্যালি ও নগরীর জিরো পয়েন্টে আলোচনা সভার আয়োজন করে।

এর আগে প্রথম প্রহরে জেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।

এছাড়া নগরীর ভুবন মোহন পার্কে শহীদ মিনারে সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যর নেতৃত্বে সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উর্দ্ধতন কর্মকর্তারা শহীদ মিনারে স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিস্তারিত আসছে …


এই বিভাগের আরো খবর