রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

নাহিদ রানাকে মনে ধরেছে শন টেইটের

স্পোর্টস ডেস্ক
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিশ্ব ক্রিকেটে গতিময় পেস বোলারদের মধ্যে অন্যতম অজি কিংবদন্তি শন টেইট। এবারের বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। রানার ব্যাপারে শন টেইট বলেছেন, ‘আমি তাকে টিভিতে দেখেছি পাকিস্তান সিরিজে। এর আগে খুব বেশি জানতাম না। অনেক লম্বা ও শক্তিশালী ছেলে। আমি যেটা বলবো, বাংলাদেশের ক্রিকেটে এটা রোমাঞ্চকর বিষয় বিশেষত পেস বোলিংয়ে। সবসময় তো এমন হয় না, তাই না? পেস বোলিংয়ে এত ডেপথ থাকে না। নাহিদের মতো একজন, যে ১৫০ কি.মি গতিতে বল করে এমন খুব কমই আছে। আমার মনে হয় তার ভালোভাবে যত্ন নেওয়া দরকার। বাংলাদেশের ক্রিকেটের জন্য দুর্দান্ত একজন হবে।’


এই বিভাগের আরো খবর