শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নাহিদ রানার মতো আরও পেসার পাইপলাইনে আছে, জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বিশ্বক্রিকেটে এই মুহুর্তে গতিময় পেসারদের একজন নাহিদ রানা। গেল দুই বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই পেসার। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি, ইনজুরির কারণে। তবে  নাহিদের মতো পেসার দেশের পাইপলাইনে আরও আছে, এমনটাই জানালেন বিসিবির কোচ আলমগীর কবির।

নাহিদ অস্ট্রেলিয়া সফরে না থাকায় দেশের ভক্তদেরও মন খারাপ। এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘এটা স্বাভাবিক। প্রতিটি দেশেই সেরা খেলোয়াড়কে নিয়ে সবাই পরিকল্পনা করে। আমরা রানার দিকে তাকিয়ে ছিলাম, ও ভালো করলে দল ভালো করবে।’

আরেক পেসার এবাদত হোসেনকে নিয়ে এই কোচ বললেন, ‘অফ ফর্মে না ঠিক। ও তো ইঞ্জুরিতে ছিল, এখন কামব্যাক করেছে, একটু তো মাথায় ইঞ্জুরির ব্যাপারটা থাকবেই। সময় দিলে আগের ছন্দে ফিরে আসবে।’


এই বিভাগের আরো খবর