রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

নিজেকে ‘ঠান্ডা’ রাখার মরিয়া চেষ্টা ধোনির!

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
Chennai: Chennai Super Kings' MS Dhoni during a training session ahead of the Indian Premier League (IPL) 2024 cricket match between Chennai Super Kings and Royal Challengers Bengaluru, at MA Chidambaram Stadium, in Chennai, Thursday, March 21, 2024. (PTI Photo/R Senthil Kumar)(PTI03_21_2024_000232B)

ভারতের অধিনায়ক হিসাবে এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু সেই সময় মাথা ঠান্ডা রাখতে অসুবিধা হত না। এখন রোহিত শর্মা, বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে নিজেকে ঠান্ডা রাখতে বরফের মধ্যে গিয়ে বসতে হচ্ছে ধোনিকে।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবন সংযুক্ত আরব আমিরশাহিতে হবে সেই প্রতিযোগিতা। নিরাপত্তার কারণে ভারতীয় দল নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। সেই প্রতিযোগিতার বিজ্ঞাপন শুরু হয়েছে সম্প্রচারকারী চ্যানেলে। সেখানেই বিজ্ঞাপন করছেন মাহি।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন ধোনি। বিজ্ঞাপনে তাঁকে দেখা যায় বরফে মধ্যে বসে থাকতে। ধোনি বলেন, “অধিনায়ক থাকার সময় মাথা ঠান্ডা রাখা সহজ ছিল। কিন্তু সমর্থক হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ নয়। আমাদের দল হয়তো শক্তিশালী, কিন্তু এখানে একটা ম্যাচ হারলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই চিন্তায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে।” ধোনির মাথায় তখন বরফ ঢালা হয়।

২০০৯ এবং ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল ভারত। তরুণ দল নিয়ে ২০১৩ সালে ট্রফি জিতেছিলেন তিনি। টানা পাঁচটি ম্যাচ জিতেছিল ভারত। সেই দলে বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর এবং জাহির খানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েছিলেন ধোনি। যা নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু তরুণ ক্রিকেটারেরাই ম্যাচ জেতান ভারতকে।

এ বারের প্রতিযোগিতায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে অভিজ্ঞ বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ারদের দলে রাখা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের ব্যাটারদের যে ফর্মে দেখা গিয়েছে তাতে সমর্থক হিসাবে চিন্তা হওয়া স্বাভাবিক। মাথা ঠান্ডা রাখতে ধোনির মতো বরফ ব্যবহার করতে হতে পারে অনেক সমর্থককেই। যদিও সাদা বলের ক্রিকেটে ভারত যথেষ্ট শক্তিশালী।


এই বিভাগের আরো খবর