রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নিজ অস্ত্রের গুলিতে আহত পুলিশের এসআই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার এসআই মো. ওয়ারেস নিজ অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। বুধবার রাতে কাটাখালি থানায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরএমপির তথ্য মতে, বুধবার রাত দশটার দিকে এসআই ওয়ারেস তার নামে ইস্যুকৃত পিস্তল নিয়ে বসেছিলেন। এ সময় অসতর্কতা বসত এক রাউন্ড গুলি সুট হয়। এতে তিনি তার উরুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শংকর কে বিশ্বাস বলেন, বুধবার রাত এগারোটার দিকে গুলিতে আহত একজন পুলিশের এসআইকে হাসপাতালে নিয়া আনা হলে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।


এই বিভাগের আরো খবর