তিনি বলেন, জিয়াউর রহমান জনগণ, দেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি যা করতেন না, তা বলতেন না। স্বাধীনতা-স্বার্ভভৌমত্বের স্বার্থে সবসময় গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না। প্রচারই তার পিছু নিতো।দেশের সত্যিকার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি ও তার শাসনামলের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়।








