অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘যে দল ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা গণপরিষদ চাইতে পারে; কিন্তু যেসব ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায় এটাই আমার প্রশ্ন। গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনও দেশের ক্ষেত্রে, কিন্তু ২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা তো অর্জিত হয়েছে ১৯৭১ সালে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের বিচার আমরাও চাই, কিন্তু সে বিচার করতে কত কয় বছর লাগবে? এক থেকে দেড় বছরেই তো বিচার করা সম্ভব, কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন।’বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলকুচি চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






