পটুয়াখালীতে নিজের নির্বাচনি এলাকায় হামলার বিষয়ে তিনি জানান, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন। বিগত গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছেন। অথচ গণঅভ্যুত্থানের পর তাদের মতো নেতাদের বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হয়, যা উদ্বেগের। লন্ডনে বৈঠকে কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। এটি সরকারের বিষয়।তিনি জানান, সংলাপে বেশিরভাগ দল অর্থবিল ও আস্থা ভোট ও সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলকে গুরুত্ব দেওয়ার বিষয়েও একমত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০ টিতে উন্নীত করার বিষয়েও একমত হয়েছে গণঅধিকার পরিষদ, বলে জানান তিনি।







