সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা চাই আর কোনও স্বৈরাচারের উৎপত্তি যেন না হয়। সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেয়ার দাবি জানান। তিনি বলেন, শেখ হাসিনা বিগত দিনে ব্যাপক দুর্নীতি করেছেন। অর্থনীতিবিদরা বলেছেন, দুর্নীতির টাকা দিয়ে ২৪টি পদ্মা সেতু করা যেতো।







