রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড চায় মানুষ : জাপা

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দেশের মানুষ চায়, নির্বাচনের সময় যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। সবার জন্য সমান সুযোগ থাকে। কোনও বিশেষ দল যেন সরকারি অর্থ ও সরকারের ক্ষমতার প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে।’শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ এটা দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয়। এজন্যই নির্বাচনের সময় নিরপেক্ষ ব্যবস্থা, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার দরকার হয়। অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, এমন দাবি করতে পারেন না বলে মনে করি।’পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের অন্য নেতারা।


এই বিভাগের আরো খবর