সমালোচনার জেরেই জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে পরিবর্তন আসছে। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে।’
অন্যদিকে, যিনি সভাপতি থেকে অপসারিত হওয়ার পর আদালতে রিট করেছিলেন এবং বিসিবি ও এনএসসি নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেছিলেন, সেই ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে এবার আবারও বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে সহ-সভাপতি হয়েছেন। বাংলাদেশের কোনো ক্রীড়া ফেডারেশনে সভাপতি থেকে বিদায় নেওয়ার পর সহ-সভাপতির দায়িত্ব গ্রহণের নজির সাম্প্রতিক তো দূরের কথা, অতীতেও নেই।