রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে ধরা পড়বে : রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সামনের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত। তাই যারা নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তারা জনগণের কাছে ধরা পড়ে যাবেন।শনিবার (৪ অক্টোবর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এই বিভাগের আরো খবর