সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফেব্রুয়ারি, জুলাই যে মাসেই নির্বাচন হোক না কেন, একটা রোডম্যাপ দেন। তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। তারেক রহমানতো বলেছেন, রোডম্যাপ দেন তারপরে সবাই বসে আলোচনা করবো।রবিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী।


এই বিভাগের আরো খবর