রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নুরকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মির্জা ফখরুল বলেন, “যারা তাকে আঘাত করেছে, সেটা একেবারেই পরিষ্কার—তাকে হত্যার উদ্দেশেই হামলা করা হয়েছে। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণঅভ্যুত্থানের পর যদি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এভাবে রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালায়, তবে সাধারণ মানুষের সঙ্গে তারা কেমন আচরণ করবে তা সহজেই অনুমেয়।” তিনি বলেন, “আমি মনে করি, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন, তা দ্রুত শেষ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
নুরুল হক নুরের উন্নত চিকিৎসার বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, “নুরুকে যেন দ্রুত দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়—আমি সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি।”


এই বিভাগের আরো খবর