মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির বিশেষ বার্তা

ডেস্ক নিউজ :
আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোন যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

দলীয় নেতাকর্মীদের বিএনপি আরও বলেছে, ‘ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রঙবেরঙের পোষ্টার, ব্যানার, ফেষ্টুন প্রদর্শন করছেন। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোষ্টার প্রকাশ করছেন এবং ফেষ্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোষ্টার, ব্যানার, ফেষ্টুন প্রদর্শণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।’


এই বিভাগের আরো খবর