মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

নেপালকে উড়িয়ে সেমিতে এক পা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সাফল্যের সেই ধারা ধরে রেখেছে যুব টাইগাররা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৭ উইকেটের জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটের জয়ে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন আবরার।

দুটি ম্যাচে দুটি জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে দুইবারের শিরোপাধারী বাংলাদেশ। এখনও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ বাকি রয়েছে।


এই বিভাগের আরো খবর