স্থানীয় বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, নদীর পানি কমে গেছে। গেল মঙ্গলবার এলাকার লোকজন এই বুদবুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ বলেন, ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছিল। সেখানে গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে বিষয়টি দেখবেন।