মন জয় করে নিলেন ঋষভ পন্থ। তবে ব্যাট হাতে নয়, মাঠের বাইরে। মেলবোর্নে ভারতের অনুশীলনের পরে দেখা গেল সেই দৃশ্য। পন্থকে দেখে তাঁকে জড়িয়ে ধরতে দৌড়ল বিশেষ ভাবে সক্ষম ভক্ত। তাকে দেখে কী করলেন ভারতের উইকেটরক্ষক?
পন্থ প্রথমে তার মাথায় হাত বুলিয়ে দেন। তার পরে বাচ্চাটি বলে, “তোমার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। এই প্রথম আমি কোনও ক্রিকেটারের এত কাছে আসতে পারলাম।” সে কথা শুনে হেসে পন্থ বলেন, “তোমার সঙ্গে দেখা করে আমিও খুব আনন্দ পেয়েছি। ভাল থেকো। সব সময় আনন্দে থেকো।” তার পরে বাচ্চাটির সঙ্গে ছবিও তোলেন পন্থ। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সকলে পন্থের এই ব্যবহারের প্রশংসা করেছেন।