সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পবায় মরহুম সোলেমান মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

পবায় মদনহাটি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে মরহুম সোলেমান মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মদনহাটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
উল্লেখ্য, মদনহাটি ফ্রেন্ডস ক্লাবের আয়োজিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তামিম স্মৃতি সংঘকে ট্রাইবেকারে দুয়ারি নবায়ন সংঘ ৮-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রফেসর ড. মো. মজিবর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মতিউর রহমান, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোর্তুজা, নওহাটা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদল (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো. শরিফুর রহমান শরিফ, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. এমদাদুল হক, নওহাটা পৌর বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি মো. মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক রায়হান, বিএনপি নেতা আজাদ সরকার, বিএনপি নেতা আজিজুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান।
এর আগে, সকালে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ ও  সাবেক কাউন্সিলর নজির উদ্দিন।


এই বিভাগের আরো খবর