সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে : রিজভী

ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ-ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তার কোনও বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে।’

তিনি আরও বলেন, ‘কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছেন। ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কিছু উপদেষ্টা। একজন উপদেষ্টা ২০০৭ সালেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি এবারও তা করছেন। মেহেরপুরে পেয়াঁজের দাম না পেয়ে একজন কৃষক আত্মহত্যা করেছেন। উপদেষ্টারা সেগুলো নিয়ে কথা বলছেন না। তারা সিন্ডিকেট ভেঙে দিলে কৃষক তার পণ্যের ন্যায্য মজুরি পেতো।তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি। সরকারের জবাবদিহি থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছেন, এটা   দুরভিসন্ধিমূলক।’

গত দুদিনে সড়কে ২০-২৫ জন প্রাণ হারিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘প্রশাসন শক্তভাবে কাজ করলে এতো লোক সড়কে প্রাণ হারাতো না।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।’প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, ‘নির্বাচিত সরকার হলো বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে সংশয় তৈরি হবে।’

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সোমবার (১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে রাজনৈতিক শূন্যতায় ধর্মীয় মৌলবাদীদের হুমকির কথা, মেয়েদের ফুটবল খেলতে বাধা, নারীকে হেনস্তা করা ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার মতো বিভিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে যে প্রবণতা বিরাজ করছে তা এই অঞ্চলকে গ্রাস করে ফেলেছে।


এই বিভাগের আরো খবর