রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

পরিস্কার পরিচ্ছন্নতার কাজে রাজশাহী যুবদল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। যুবদলের নেতাকর্মীরা নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেয়। কর্মসূচির অংশ হিসেবে আজ আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়।
যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, এটি একদিনের কাজ নয়; আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সমাজ সেবিকা ফৌজিয়া আবিদা জেসী ।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।


এই বিভাগের আরো খবর