মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএ শাখার এক সাবেক নেতা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে আইবিএ চত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।আটক ওই ছাত্রলীগ নেতার নাম জুবায়ের জিহান। তিনি রাবির আইবিএ- এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং আইবিএ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, একজন ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে ক্যাম্পাসে গিয়েছিলেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরাতন কোনও মামলায় তার নাম আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। নাম থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে।


এই বিভাগের আরো খবর