প্রবাসী বাংলাদেশিরা জানান, গত শনিবার (৪ জুলাই) রাতে পর্তুগালে এক সড়ক দুর্ঘটনার শিকার হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় আলমাদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার মাঝেই রবিবার বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পর্তুগাল প্রবাসী মামুন আলম জানান, বর্তমানে কামরানের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তার জানাজার সময় নির্ধারণ করা হবে।







