শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নন্দিগ্রাম ও রেজিনগর আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। সর্বশেষ নির্বাচনে নন্দিগ্রামে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রেজিনগরে জেতেন বাবরি মসজিদ বানানোর ঘোষণা দিয়ে আলোচনায় আসা হুমায়ুন কবির। তারা দুজনই দুটি করে আসনে জয় পান। ফলে একটি আসন রেখে বাকি একটি আসন ছেড়ে দিতে হয়েছে তাদের। এখন ওই দুটি আসনে উপনির্বাচন হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুভেন্দু বলেন, “নন্দিগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের (মুসলিম) সামনে সুযোগ এসেছে সিদ্ধান্ত নেওয়ার, আপনারা কী সরকারের সঙ্গে থাকতে চান নাকি চান না। যদি আপনারা (মুসলিমরা) সরকার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান এবং হাতে হাত মিলিয়ে কাজ করে আরও সুযোগ-সুবিধা পেতে চান, তাহলে ৬ অক্টোবর রেজিনগর ও নন্দিগ্রামে আপনাদের পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করবেন নাকি ফেল করবেন সেটি আপনাদের ওপর ছেড়ে দিলাম।”

পূর্ব মেদেনিপুরের নন্দিগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর, উভয় অঞ্চলই মুসলিম অধ্যুষিত। নন্দ্রিগ্রামে শুভেন্দু আজ জনসভা করতে যান। সেখানে তিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন তার সাবেক পিএস চন্দ্রনাথ রাথের মাকে। চন্দ্রনাথ রাথকে গত ৬ মে গুলি করে হত্যা করা হয়। এরমাত্র দুদিন আগে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


এই বিভাগের আরো খবর