তেজগাও থানাধীন কাওরান বাজার এলাকায় রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমির হোসেন আমু, জাহাঙ্গীর আলম ও জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানাধীন মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এর আগে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। গত ৩ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গত ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করে পলিশ।







