সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন কীভাবে?

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নতুন ফ্লো ডিক্রি বা ডেক্রেতো ফ্লুসি অনুযায়ী, আগামী তিন বছরে পরিবহণ, কৃষি, নির্মাণ এবং উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত পাঁচ লাখ কর্মী নিয়োগ দেবে ইতালি। আর এই তিন বছরে ফ্রিল্যান্সার এবং স্টার্ট-আপ বা উদ্যোক্তাদের জন্যও সীমিত সংখ্যক সুযোগ রাখা হয়েছে। ২০২৬-২০২৮ সালের জন্য অনুমোদিত ইতালি সরকারের এই ফ্লো ডিক্রি বিদেশি কর্মীদের জন্য নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি করেছে। কিন্তু দেশটিতে প্রতারণা ও শোষণের ঘটনাও কম নয়। তাই বিশ্লেষকেরা বলছেন, এই ব্যবস্থা এখনও তুলনামূলক ঝুঁকিপূর্ণ। ইতালি সরকারের এই ফ্লো ডিক্রিটি বিশ্লেষণ করেছে ইনফোমাইগ্রেন্টস। এই ডিক্রি অনুযায়ী, একজন অভিবাসী কর্মীর কোন কোন বিষয়গুলো জানা দরকার তা তুলে ধরা হলো।


এই বিভাগের আরো খবর