সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

পাথরের গুঁড়ো মেশানো আটা-ময়দা কিনছেন না তো?

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

দোকান থেকে দাম দিয়েই আটা-ময়দা কিনে আনলেন। কিন্তু তাতে ভেজাল মেশানো থাকতে পারে কি না কখনও ভেবে দেখেছেন? সমীক্ষা বলছে, আটা-ময়দায় পাথরের গুঁড়ো মিশিয়ে দেওয়া হচ্ছে অনেক জায়গাতেই। কেবল তাই নয়, ময়দাতেও মেশানো হচ্ছে বোরিক অ্যাসিড। আর সেই বোরিক অ্যাসিড মেশানো ময়দা পেটে গেলে মারাত্মক পেটের গোলমাল হতে পারে। দিনের পর দিন পাথর চূর্ণ বা বোরিক অ্যাসিড মেশানো আটার রুটি বা ময়দার লুচি-পরোটা খেলে ক্ষতি হবে লিভার ও কিডনিরও।

ময়দায় ভেজাল ধরারও পরীক্ষা আছে। একটি টেস্ট টিউবে ১ গ্রাম ময়দা নিন। এবার তার মধ্যে ৫ মিলিগ্রাম জল দিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। এবার এতে কয়েক ফোঁটা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশান। এবার এই মিশ্রণে একটি টার্মারিক পেপার স্ট্রিপ ডুবিয়ে দেখুন। টার্মারিক পেপার স্ট্রিপটির রং যদি একটুও না বদলায়, তাহলে বুঝবেন ময়দায় কোনও ভেজাল নেই। আর যদি টার্মারিক পেপার স্ট্রিপটির রং লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ময়দাতে ভেজাল আছে। সেক্ষেত্রে সতর্ক হয়ে যান।


এই বিভাগের আরো খবর