সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে নেতা তৈরি হবে না : রিজভী

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আনুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোট হলে স্থানীয় পর্যায়ে নেতা ও নেতৃত্ব তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, আনুপাতিক (পিআর) ভোট কেন? এটা আপনারা কিসের জন্য চান? তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না। কোনো প্রতিষ্ঠান থেকে তো কেউ নেতা হতে পারবে না। একটা লোক তার একটা এলাকায় দীর্ঘ দিন কাজ করছে, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ-আলোচনা হচ্ছে। এসব কাজ করতে করতে ধীরে ধীরে নেতা হয়। যখন আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো মানুষ দলকে ভোট দেবে। তারপরে দল বেচে বেচে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।


এই বিভাগের আরো খবর