বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১২০ রান তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে ৬ রানে। সহজ স্কোরও তাড়া করতে না পারায় সমালোচিত হচ্ছেন পাকিস্তানের ব্যাটারেরা। পিচের কারণেই কি হারতে হয়েছে তাদের? ম্যাচের পর এ নিয়ে জবাব দিলেন দলের নতুন কোচ গ্যারি কার্স্টেন।
কার্স্টেনের সংযোজন, “দুটো দলের কাছে ব্যাটিংয়ের পরিবেশ একই রকম ছিল। আউটফিল্ড বেশ মন্থর। তাই বড় রান ওঠার সম্ভাবনা ছিল না।”

কার্স্টেন বলেছেন, “১৪০ এই পিচে বেশ ভাল স্কোর হত। ভারত সেটা তুলতে পারেনি দেখে ভেবেছিলাম আমাদের হাতে রয়েছে ম্যাচটা। মাঝেমাঝে রান তোলা কঠিন হয়ে পড়েছিল। এ ধরনের কম রানের ম্যাচ দেখতে বেশ মজাই লাগে। সব সময় ছয় মারা আর ২৩০-২৪০ রান ওঠা দেখতে ভাল লাগে না। ১২০ রানেও ভাল লড়াই দেখতে পাওয়া যায়।”