মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

পুঠিয়া পৌর সাবেক মেয়র ও নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে উঠা ১৪টি অভিযোগের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

অবশেষে রাজশাহী পুঠিয়ার সাবেক মেয়র ও সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে উঠা নানা দুর্ণীতি ও অর্থ আত্মসাতের তদন্ত শুরু হতে যাচ্ছে। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাকিউল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারক পত্রের আলোকে রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান এবং সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ শহিদুল আলম এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, পৌরসভার উন্নয়ন (এডিপি) তহবিল ও নিজস্ব রাজস্ব তহবিলের অর্থ পিআইসি ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের ১৪টি অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা রয়েছে। পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান পৌর মেয়র দায়িত্বে থাকাকালীন সাড়ে তিন বছর এই ধরনের অননিয়ম ও দুর্ণীতি করেন বলে অভিযোগ রয়েছে।


চিঠিতে বলা হয়েছে, আগামী ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় পুঠিয়া পৌরসভা কার্যালয়ে তদন্তকার্য অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে সাক্ষ্য প্রমাণাদি ও প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদিসহ সাবেক মেয়র ও সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ শহিদুল আলম উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। চিঠির অনুলিপি দেয়া হয়েছে অভিযুক্ত দুইজন ছাড়াও ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শফিকুল ইসলামকে।
সাবেক মেয়র আল মামুন খান ৫ আগষ্টের পর সারা দেশের মেয়র ও চেয়ারম্যানদের মতো তিনিও অপসারিত হন। তবে প্রকৌশলী (ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ শহিদুল আলম এখনো তার দায়িত্বে রয়েছেন।


এই বিভাগের আরো খবর