র্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার সন্দিগ্ধ প্রধান অভিযুক্ত এই গোলাম প্রামাণিক। তাকে গ্রেফতার করে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামে অপর একজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।
এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাত জন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় এক হাজার ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।






