সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

পুশইন ইস্যুতে কি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ?

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমাদের বর্ডারগার্ড খুবই শক্তভাবে পুশইন ঠেকাচ্ছে। কোনোভাবেই পুশইনকে আমরা এলাও করছি না। এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, একটা মেকানিজম আছে। সব দেশের সঙ্গে সে মেকানিজমটা থাকে যে, আমাদের যখন কোনও নাগরিক অবৈধভাবে কোনও দেশে যায় তাকে ফেরত আনার। নাগরিকত্ব যাচাই-বাচাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে। যেটা বাংলাদেশে অনুসরণ করে, বাংলাদেশের জায়গা থেকে, ভারত অনুসরণ করে ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশইন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয় সেটা কিন্তু এভাবে গ্রহণযোগ্য না। সোমবার (৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


এই বিভাগের আরো খবর