বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত রাবি, শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দিনভর অনশন করেছেন ৭/৮ জন শিক্ষার্থী। এ ছাড়া, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি ও জুবেরী ভবনের কক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।এ অবস্থায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ও শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঘটনার দ্রুত সমাধান করতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।


এই বিভাগের আরো খবর