বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পোষ্য কোটা বাতিল সহ তিন দফা দাবীতে রাবি প্রশাসনিক ভবনে তালা ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

পূর্বে ঘোষিত কর্মসূচি অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বোষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবী আদায়ের লক্ষে গত রাতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়। ছাত্ররা আজ সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত সময় বেধে দিয়েছিল। এসময়ের মধ্যে দাবী না মানায় সকাল ১০ টায় তালা ঝুলিয়ে দেয়। এর আগে ১০ মিনিট সময় দেয়া হয় কর্মকর্তা কর্মচারীদের প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার জন্য। কিন্তু তারা কেউ বের হয়নি। একজন প্রোভিসি সহ অনেক কর্মচারী প্রশাসনিক ভাবনে আটকা পড়েছে। প্রশাসনিক ভবনের বাইরে তালা ঝুলিয়ে অবস্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এর আগে পোষ্য কোটা বাতিল সহ তিন দফা দাবী পুরণ না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার রাতে ক্যাম্পাসে জরুরী সংবাদ সম্মেলনে রাবি প্রশাসনের প্রতি এই হুশিয়ারী দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, আমরা রাজশাহী বশ্বিবদ্যিালয়রে শক্ষর্িাথীরা বগিত জুলাই বপ্লিবে সক্রীয়ভাবে অংশগ্রহন করছেলিাম। যে বপ্লিবরে মইেন মন্ডেটে ছলিো কোটার যৌক্তকি সংস্কার। কন্তিু বপ্লিব পরর্বতী কোটার যৌক্তকি সংস্কারতো হয়ন,ি বরং একটি অযৌক্তকি, অবধৈ কোটা এখনো রাজশাহী বশ্বিবদ্যিালয়ে রখেে ২০২৪-২৫ সশেনরে র্ভতি বজ্ঞিপ্তি প্রকাশ করছেলিো বশ্বিবদ্যিালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা রেখে ২০২৪-২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা বিগত ১ মাস যাবত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রশাসনকে সময় দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারী। তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম আগামীকাল ২জানুয়ারীপর্যন্ত। তার প্রেক্ষিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ১% কোটা রাখার সিদ্ধান্তর কথা জানিয়েছে। রাবি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ছাত্ররা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং আমরা আমাদের আল্টিমেটামের ওপরেই অনড় আছি।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রশাসনের কাছে এখনো ১৫ ঘন্টা সময় আছে তাদের সিদ্ধান্ত গ্রহন করার। আগামীকাল ২ জানুয়ারী, সকাল ৯.৫০ মিনিটের আগে প্রশাসন পোষ্য কোটা বাতিল সহ ৩টি দাবি আদায়ে সহযোগিতা না করলে ৯.৫১ থেকে ১০টা পর্যন্ত সময় দেওয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য। তারপর সকাল ১০টায় অনিদিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে। সাথে সাথে সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকল ক্লাস বর্জন করে আগামীকাল সংস্কার কাজে অংশগ্রহন করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আম্বার জানান, আমরা এই শিক্ষা বর্ষের জন্য নয়, আমরা আজীবনের জন্য কোটা বাতিল চায়। যেটা অবৈধ জিনিস সেটার সংস্কার আমরা চাইবো না। বাতিল চায়। তিনি বলেন, এই প্রশাসনের ৫ মাসের দায়িত্ব পালনে উপাচার্য বিভিন্ন সময়ে তিনি কথা এবং কাজে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। যার প্র্রমান মেলে তার ফেসবুক পোস্টে। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম।তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কার করে দেখাতে পারেন নি।অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তিনি এক পারসেন্ট কাজও করতে পারেন নি। সমন্বয়ক আম্বার বলেন আমরা এই প্রশাসনকে বসিয়েছিলাম শিক্ষা ব্যবস্থার সংস্কার করার জন্য, পোষ্য কোটা বাতিল এটা সংস্কারের অংশ।


এই বিভাগের আরো খবর