শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

প্রকশিত সংবাদের ব্যাখ্যা

আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় “স্ক্যান করা ভাউচার দিয়ে ছাত্রদের টাকা আত্মসাৎ” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর প্রভাষক মুহাম্মদ আব্দুল আলীম। তিনি প্রতিবাদ লিপিতে বলছেন, কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে আমার সাথে আক্রমণাত্মক আচরণ করে আসছে। একটি বাই প্রকাশনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া জ্ঞানকোষ যে বইটি যাদের অনুসরণে লিখেছি তাদের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। অথচ তৃতীয় পক্ষ বইটি নিয়ে মিথ্যা তথ্য দিয়ে হেড অফিসে অভিযোগ করে। অসাধু চক্রটি এতেই ক্ষান্ত হয়নি শিক্ষার্থীদের খাবারের আয় ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে। আমার বিরুদ্ধে ১ লক্ষ ৪১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়েছে। ডাইনিংয়ের ১০২ জন ছাত্র-ছাত্রী খাবারের পেছনে ৪৬ দিন ৩ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয় হয়। ছাত্র প্রতি প্রতিদিনের তিন বেলার খাবার খরচ ৮০ টাকা।
৩ লক্ষ ৮২ হাজার টাকার মধ্যে ১ লক্ষ ৪১ হাজার টাকা বাদ দিলে ২ লক্ষ ৪১ হাজার টাকা অবশিষ্ট থাকে। ৪৬ দিনে ১০২ জন শিক্ষার্থীর ৩ বেলার খাবার খরচ দাঁড়াবে ৫০ টাকা। ৫০ টাকা দিয়ে ৩ বেলা খাওয়া কি সম্ভব ?
উল্লেখ্য যে মে এবং জুন (২০২৬) মাসে অপর হোস্টেল সুপার দ্বারা পরিচালনার প্রতিদিনের ব্যয় যথাক্রমে ৮২ ও ৮০ টাকা। তাই আমি প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানায়। একই সাথে যারা আমাদের দপ্তরকে কলুষিত করছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।

 


এই বিভাগের আরো খবর