রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রতিপক্ষের দুর্গে চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনের ফাইনালে উঠলেও দু’বারই হতাশ হয়ে ফিরতে হয়েছিল বেলারুশ তারকা আরিয়ানা সাবালেঙ্কাকে। উইম্বলডনের সেমিফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল। তবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম থেকে অবশ্য খালি হাতে ফিরতে হয়নি মেয়েদের নম্বর ওয়ান বাছাইকে সাবালেঙ্কাকে। এদিন অবশ্য প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভার পক্ষে সরব মার্কিনি দর্শকদেরও ইউএস ওপেনের ফাইনালে হারাতে হয়েছে।

নিউইয়র্কের ফ্লাশিং মিডো ভেন্যুতে সাবালেঙ্কা ও আনিসিমোভা লড়লেন দেড় ঘণ্টা। যেখানে মার্কিন তারকাকে ৬-৩, ৭-৬ সেটে উড়িয়ে দেন বেলারুশ সুন্দরী। জিতেছেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম। সেরেনা উইলিয়ামসের পর সাবালেঙ্কাই প্রথম নারী তারকা হিসেবে পরপর দু’বার ইউএস ট্রফি জিতলেন। এ ছাড়া ২০০৬ সালে জাস্টিন হেনিনের করা পরপর তিনটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে হারের হতাশার কীর্তি থেকেও নিজেকে বাঁচালেন তিনি।
প্রতিপক্ষের দুর্গে চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সাবালেঙ্কা


এই বিভাগের আরো খবর