মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। আজ বেলা ১১টার দিকে রাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এসময় ঢাকা সহ রাজশাহী নাটোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে তারা ক্যাম্পাসে গিয়ে অবস্থান করে এবং বিক্ষোভ দেখা। শিক্ষার্থীরা ঢাকার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে শিক্ষার্থীদের তিন দফা দাবী মেনে নেয়ার আহবান জানান।


এই বিভাগের আরো খবর