শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বিএনপি নেতারা, জড়ালেন বাগবিতণ্ডায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

এর জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘বেয়াদবি আপনি করছেন, বেয়াদবি আপনি করবেন না।’ পরবর্তীতে তিনি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দিকে ফিরে প্রশ্ন তোলেন, ‘আপনি আসলেন কিন্তু জেলা প্রশাসক (ডিসি) সাহেব কেন আমাদের জানালেন না?’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাকে  শান্ত করার চেষ্টা চালিয়ে যান।

ঘটনার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, কোনো প্রতিমন্ত্রী জেলা সফরে আসলে সরকারি প্রটোকল অনুযায়ী জেলা বিএনপিকে অবহিত করা জেলা প্রশাসকের দায়িত্ব। কিন্তু তিনি সেটি করেননি। জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি কাউকেই জানানো হয়নি। জেলা প্রশাসক কেন আমাদের জানাননি— শুধু সেই বিষয়টি জানতে ও দেখা করতেই আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সার্কিট হাউসে গিয়েছিলাম। এর বাইরে অন্য কিছু ঘটেনি। বিষয়টি বিএনপির হাইকমান্ডকে জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, এটি কোনো রাজনৈতিক কিংবা সুশীল সমাজের সভা ছিল না। এটি ছিল প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ‘স্কুল ফিডিং’ কর্মসূচি নিয়ে একটি জেলা পর্যায়ের মতবিনিময় সভা। সেখানে মূলত জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নির্দিষ্ট কিছু অতিথি আমন্ত্রিত ছিলেন।


এই বিভাগের আরো খবর